মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে মাসে ১০০ কিলোমিটার রাস্তা নির্মাণের প্রত্যাশা সওজের

পরিবেশবান্ধব ন্যানোপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরসহ এই জাতীয় সংস্থাগুলো মাসে ১০০ কিলোমিটার অতি টেকসই সড়ক নির্মাণ করতে পারবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং কর্মকর্তাগণ প্রত্যাশা করছেন। এর ফলে নির্মাণ ব্যয় ব্যাপকভাবে হ্রাস পাবে।
তারা বলেছে, ‘এক্রিলিক পলিমার’ একটি ন্যানোপ্রযুক্তি, যা রাস্তা নির্মাণ খরচ কমপক্ষে ৩০ শতাংশ কমাবে এবং অবকাঠামোর স্থায়িত্বের কারণে এর নুন্যতম রক্ষণাবেক্ষণ ব্যয়ের প্রয়োজন হবে।
বাসস’র সঙ্গে আলাপকালে, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে এটি বিশেষ করে রাস্তা নির্মাণের জন্য একটি বিস্ময়কর প্রযুক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। ন্যানোপ্রযুক্তির পণ্য এক্রিলিক পলিমারের মাধ্যমে একমাসে ১০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

‘এক্রিলিক পলিমার একটি পানিরোধী পণ্য যা প্রায় অবিনশ্বর এবং এর মাধ্যমে নির্মিত রাস্তার ভার বহন ক্ষমতা বাড়াবে অনেক বেশি। এটি আমাদের রাস্তাগুলোর স্থায়ীত্ব অন্তত ৫০ বছর বাড়িয়ে দেবে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ খরচ নূন্যতম পর্যায়ে নিয়ে আসবে,’  রব্বে বলেন।
রব্বে তাঁর নেতৃত্বে ২০২১ সালের এপ্রিল মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত মোট দশ মাসের প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভব্যতা নিয়ে বিস্তৃত গবেষণার উপর ভিত্তি করে এই মন্তব্য করেন।
বেশকিছু অবকাঠামো বিশেষজ্ঞ বলেছেন, এই প্রযুক্তি বাংলাদেশের হাতের নাগালে চলে এসেছে এবং এটি কমখরচে এবং দ্রুততম সময়ে বাঁধ নির্মাণেও ব্যবহার করা যেতে পারে।
সওজের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বলেছেন, আমরা গবেষণার ফলাফল দাপ্তরিক ভাবে গ্রহণ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি পুনঃপরীক্ষার মাধ্যমে আমরা এক্রোলিক পলিমারের কার্যকারিতা যাচাই করবো। এরপর আমরা সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে সভার আয়োজন করবো এবং সকলের মতামতের ভিত্তিতে আমরা এই প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণে যাব।
রব্বের গবেষণায় সম্পৃক্ত বিশেষজ্ঞরা বলেছেন, তাঁরা ২২ জেলার মাটি সংগ্রহ করেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কে৩১ এপিএস ব্র্যান্ডের এক্রিলিক পলিমারের সঙ্গে বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় পরীক্ষা করেন।
‘আমরা ঐ এলাকায় এক্রিলিক পলিমার ব্যবহার করে সরজমিনে একটি পরীক্ষা করি। যেখানে এই প্রযুক্তির উচ্চ কার্যকারিতা প্রতিয়মান হয়,’ গবেষক দলের একজন সদস্য আবুল হোসেন উল্লেখ করেন।
হোসেন, যিনি মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের রাস্তা নির্মাণ অংশের পরামর্শক প্রতিষ্ঠানগুলোর ভারপ্রাপ্ত দলনেতা হিসেবে কর্মরত, বলেন তাঁরা ব্যয় নীরিক্ষাও করেছেন এবং তাঁরা দেখেছেন এটি অত্যন্ত বেশি ব্যয়সাশ্রয়ী ।
তিনি বলেন, এই ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে সওজ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অন্তত ৩০ শতাংশ খরচ কমাতে সক্ষম হবে।
রব্বে বলেন, এটি অত্যন্ত সস্তা, টেকসই এবং সহজ রাস্তা নির্মাণ পদ্ধতি এবং এক্রিলিক পলিমার মিশ্রণের জন্য বাংলাদেশের মাটি অত্যন্ত উপযুক্ত।
তিনি বলেন, এটি টেকশই ও সাশ্রয়ী নির্মাণ প্রযুক্তি এবং তিনি আরও উল্লেখ করেন তাঁর দলের সদস্যরা এটিকে ‘বাংলাদেশ সড়ক প্রযুক্তি’ নামে নামকরণের প্রস্তাব করেছেন।
এই প্রযুক্তির ব্যবহারের প্রকাশিত দলিলাদি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়শিয়া এবং মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশ এই প্রযুক্তি ব্যবহার করছে এবং ভারত ও ভুটানও সড়ক নির্মাণে এই প্রযুক্তির ব্যবহার করা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com