বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গণভবনে ঈদ করবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরের মতো এবারও তার সরকারি বাসভবন গণভবনে পরিবার-স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করবেন। এবারও করোনা মহামারির কারণে গণভবনে সর্বসাধারণের সাক্ষাতের বিষয়টি বন্ধ থাকবে। তবে কিছু রাজনৈতিক সহকর্মীর সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে পারেন।

এ ছাড়া অনলাইনে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। ইতোমধ্যে রেকর্ডেড অডিও কল দিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। এই শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে শরিক করে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রাত্যহিক রুটিনে ৯ ও ১০ জুলাই ঈদের ছুটি হিসেবে দেখানো হয়েছে। এই কর্মসূচিতে ঈদের দিনের কার্যাবলির কোনো উল্লেখ নেই।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, শেখ হাসিনা দল ও সরকারের সবাইকে তাদের পাশের জনকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বাসায় ফল ও ঈদের শুভেচ্ছাসামগ্রী পৌঁছে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com