বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কদর বেড়েছে লক্কড়ঝক্কড় বাসের

গেল ঈদুল ফিতরে ঈদযাত্রা ছিল অনেকটাই স্বস্তির। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, যানজট কিংবা ভোগান্তির খবর মেলেনি খুব একটা। কিন্তু এবারের ঈদুল আজহায় সেই চিত্র অনেকটাই বিপরীত। বাস টার্মিনালগুলোতে টিকিট ও বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, দ্বিগুণ ও তিনগুণের বেশি ভাড়ার চাপ, প্রচণ্ড গরম এবং শেষমেশ ঝুঁকি নিয়েই ট্রাক, পিকআপসহ বিকল্প বিভিন্ন বাহনে যাত্রা।

যাত্রীদের অভিযোগ, বিশৃঙ্খল পরিবেশে পরিবহন সংশ্লিষ্টরা একপ্রকার জিম্মি করে অতিরিক্ত ভাড়া বাড়িয়েছেন। পরিবহন মালিকরা বলছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রায় গণপরিবহনের বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে ঢাকা মহানগরের অভ্যন্তরে চলাচলকারী লক্কড়ঝক্কড় বাসের মালিক ও চালকরা। দূরপাল্লার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে এসব বাসে কয়েকগুণ অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করছে। ঢাকায় চলাচলকারী বিভিন্ন রুটের বাসগুলোকে যাত্রী বোঝাই করে শরীয়তপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে।

যাত্রীদের অনেকে জানান, স্বল্প দূরত্বেও ৫০০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে ঢাকায় গণপরিবহন নগণ্য। এতে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার ঝামেলায় পড়েন সাধারণ মানুষ। রামপুরা এলাকায় বিপ্লব নামে এক ব্যক্তি বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হযেছে। কিন্তু লক্কড়ঝক্কড় বাস ঠিকই চলছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com