বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন : আসাদুজ্জামান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে বদলে দিয়েছেন।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ৭ মার্চের ভাষণে বলেছিলেন যে, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না’। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে।”
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণকে পদ্মা সেতু উপহার দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী যাতায়াত খুবই আরামদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com