বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বান্দরবানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ ও শিক্ষাসামগ্রী বিতরণ

জেলায় আজ বেলা ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  চারা  গাছ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ কর হয়েছে।
বান্দরবান রাজার মাঠে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা সামশুল ইসলাম, সভাপতি খলিলুর রহমান সোহাগ, সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুসহ বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা।
আয়োজকরা জানান, বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার লিটারের ২টি পানির ট্যাংক এবং একটি বিশুদ্ধ পানির ফিল্টার ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫শত ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা এবং  শিক্ষা সমাগ্রীসহ ৫ শত স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com