বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৬ হাজি

হজের আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৬ জন হাজিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বৃহস্পতিবার রাত ১০টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

হাজিদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ব্যবস্থা করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিসের। লাগেজ সংগ্রহের পর এই জায়গা থেকে তাদের হাতে তুলে দেয়া হয় জমজমের পানি। তাই এবার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হাজিরা।

সিভিল এভিয়েশন জানায়, ৪ আগস্ট পর্যন্ত দেশে ফিরবেন হাজিরা। তাদের ফেরার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এবছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এবার হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭ টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এ ছাড়া ৬৪টি ফ্লাইটে সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার সৌদি আরবে মারা গেছেন মোট ১৮ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৫ জন। সর্বশেষ ১৪ জুলাই কুষ্টিয়া জেলার মো. আজিজুল হক মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com