বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

করোনা সংক্রমণ বাড়লেও স্কুল বন্ধ হবে না: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লেও স্কুল বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুল খোলা রেখেই করোনা মোকাবিলা করা হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার তারিখও শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আবারো করোনা সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে রয়েছে।

এই অবস্থায় শিক্ষামন্ত্রণালয় বলছে, ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। তাই স্কুল বন্ধ হবে না। সেই সঙ্গে ১২ বছরের নিচে শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার চেষ্টা চলছে।

এ ছাড়া বন্যার কারণে এসএসসি পরীক্ষার্থীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, যেসব পরীক্ষার্থীর বই নষ্ট হয়েছে তাদের দ্রুত সময়ে বই দেয়া হবে। বই দেয়া শেষ হওয়ার দুই সপ্তাহ পরে পরীক্ষা হবে।

পূর্ব নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের পড়াশুনার সঙ্গে থাকার আহ্বান শিক্ষামন্ত্রণালয়ের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com