বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মির্জাপুরে বাস চাপায় মা ও ছেলে-মেয়ে নিহত, মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সম্পর্কে তারা মা ও ছেলে-মেয়ে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে একই উপজেলায় ভোরে আরেক দুর্ঘটনায় চার জন বাসযাত্রী নিহত হন।

নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়। আহত অবস্থায় মা ও ছেলেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com