বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

রাজধানীতে গ্রেফতার ২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫২ বোতল দেশীমদ ও ২৫টি চেতনা নাশক ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে।

সূত্র : ডিএমপিনিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com