মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গত দুই নির্বাচনের দায় এই কমিশনের নয় : সিইসি

নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, একটি দল ৩০০ আসনে নির্বাচিত হলে গণতন্ত্র আর থাকে না, স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় এই কমিশনের নয়। কমিশন কোন সহিংসতা বন্ধ করতে পারবে না বরং প্রার্থীদের এগিয়ে আসতে হবে।

সবাইকে দায়িত্বশীল হতে হবে।

রোববার (১৭ জুলাই) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন দলকে নির্বাচনে অংশ নিতে কমিশন বাধ্য করবে না তবে ক্রমাগত আমন্ত্রণ জানাবে। কমিশন সবার অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। ইভিএম নিয়ে এখনো অনাস্থা না কাটায় এখনো ইভিএম নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার কথা জানিয়ে সিইসি রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের আহ্বানও জানান।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বৈঠক করবে ইসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com