শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা নভেম্বরে

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুর দিকে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার (১৭ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়া হলেও এবার শুরু হবে ৪৫ দিন পর। সেই হিসাবে নভেম্বরের শুরুর দিকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com