রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

বন্যার কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ রবিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন তিনি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা মধ্য আগস্টে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এ সময়ে দক্ষিণাঞ্চলে বন্যার পূর্বাভাস রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আমরা ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com