বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিদ্যমান আইন আধুনিকায়ন ও উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশে বিদ্যমান আইন-কানুন আধুনিকায়ন ও উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল  আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় যুগোপযোগী আইনের পাশাপাশি আইনের নিরপেক্ষ প্রয়োগও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
সৌজন্য সাক্ষাৎকালে কমিশন কর্তৃক প্রকাশিত ‘অভিঘাত প্রক্রিয়ায় বাংলাদেশ সংবিধান’ এবং ‘জার্নি অব দ্যা কনস্টিটিউশন অব বাংলাদেশ’ শীর্ষক দুটি গ্রন্থ রাষ্ট্রপতিকে উপহার দেয়া হয়।
এসময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com