বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক বাজারে দাম কমায় ১০ দিনের ব্যবধানে এবার সোনার দাম কমানো হলো দেশে। সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রামে দাম কমেছে ১০০ টাকা। এ মানের সোনা প্রতি ১ গ্রাম বিক্রি হবে ৬ হাজার ৬২০ টাকায়।
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর। গতকাল রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ৭ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়।
বাজুস বলছে, যুদ্ধ ও বৈশি^ক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম হ্রাস পেয়েছে। স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশেও সোনার দাম কমানো হলো।
বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে ৬ হাজার ৬২০ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার গ্রাম ছিল ৬ হাজার ৭২০ টাকা। দাম কমেছে ১০০ টাকা। গতকাল নতুন করে দাম কমানোয় ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে ৬ হাজার ৩২০ টাকা। আগে দাম ছিল ৬ হাজার ৪২০ টাকা। দাম কমেছে ১০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ৮০ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২০ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৫ হাজার ৫০০ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি গ্রামের দাম পড়বে ৪ হাজার ৫২০ টাকা। এ মানের সোনার গ্রামে দাম কমেছে ৬৫ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৪ হাজার ৫৮৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দামে সোনা বিক্রির অনুরোধ করা হলো। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সোনা ও রুপা গ্রাম হিসেবে বিক্রি করা হচ্ছে।