রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সমান ভোটাধিকার পেতে যাচ্ছে ঢাকার ক্লাবগুলো। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বোর্ডের সাধারণ সভায় কাউন্সিলরদের সম্মতিতে এই প্রস্তাব পাশ হয়েছে।
এর ফলে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের সর্বমোট ৭৬টি ক্লাব বিসিবির পরবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবারের এজিএমে সর্বসম্মিতিক্রমে বিসিবির গঠনতন্ত্রে এই সংশোধন আনা হয়েছে।
সর্বশেষ ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে থেকে ৫৮জন কাউন্সিলরের ভোটাধিকার প্রযোগ করার সুযোগ ছিল। তন্মধ্যে প্রিমিয়ার লিগের ১২ টি ক্লাব পেত ১৮টি আউন্সিলরশীপ। প্রথম বিভাগের ২০টি ক্লাব ২০টি কান্সিলরশীপ পেলেও দ্বিতীয় বিভাগের ২৪টি ক্লাবের জন্য ছিল ১২টি এবং তৃতীয় বিভাগের ২০টি ক্লাবের জন্য ছিল ৮টি কাউন্সিলরশীপ। তবে নতুন সংশোধনীর ফলে সবগুলো ক্লাবের জন্যই ভোটের অধিকার নিশ্চিত হলো।
এজিএম শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘ প্রিমিয়ার লিগে কারো কারো কাউন্সিলরশীপ ছিল না। আবার কারো ছিল একাধিক। প্রিমিয়ার লিগের সুপার লিগের ক্লাবগুলোর ছিল দুটি করে কাউন্সিলরশীপ। আজ এজিএমে পাশ হওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রত্যেক ক্লাবকে সমান সংখ্যক কাউন্সিলরশীপ দেব।’
এর আগে ২০১৩ সালের নির্বাচনে পাশ হওয়া সংশোধনীতে প্রিমিয়ার লিগের ৬টি ক্লাবের প্রতিটিকে দুটি করে কাউন্সিলরশীপ দেয়া হয়েছিল। ওই নিয়মের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে বিসিবির সর্বশেষ তিনটি নির্বাচন। তবে আজ বিসিবির বার্ষিক সাধারণ সভায় এর সংশোধনী আনা হলো।
সুপার লিগের ক্লাবগুলোকে অবৈধ সুবিধা দেয়ার জন্যই দুটি কাউন্সলর দেয়া হতো কিনা প্রশ্ন করা হলে জবাবে বিসিবি প্রধান বলেন,‘ অনেক বছর ধরে আমি আমি ক্রিকেটের সঙ্গে জড়িত। এর আগে আমি আবাহনীর সঙ্গে যুক্ত ছিলাম। তখন থেকেই আমি দেখে আসছি প্রিমিয়ার লিগে শুধু দুটি ক্লাব আবাহনি ও মোহামেডান শিরোপার জন্য লড়ছে। আমরা লিগটিকে প্রতিদ্বন্দ্বিতামুলক করতে চেয়েছি। যাতে অন্য ক্লাবগুলোও শিরোপার জন্য লড়াই করতে পারে।
আমাদের মুল লক্ষ্য ছিল শিরোপার জন্য অধিক সংখ্যক ক্লাবকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসা, এভাবেই যেন তারা দল গঠন করতে পারে। ওই কারণে পুরস্কার হিসেবে দুটি কাউন্সিলরশীপ দেয়া হয়েছিল। তবে এখন শুধু আবাহনী ও মোহামেডান নয়, অনেকগুরো ক্লাব শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই লক্ষে শক্তিশালী দল গঠন করছে। যে কোন দল যে কোন সময় চ্যাম্পিয়ন হতে পারে। এখন অনেকগুলো ক্লাব বেশ শক্তিশালী দল গঠন করছে এবং নিয়মিত ভাবেই ভালো করছে। ফলে দুই কাউন্সিলরশীপ পদ্ধতি এখন গুরুত্ব হারিয়েছে।’
পাপান বলেন,‘ আমাদের লক্ষ্য পুরণ হয়েছে। ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ার পাশাপাশি ক্লাবগুলোর মধ্যেও প্রতিযোগিতা বেড়েছে। দুটি কাউন্সিলরশীপ দেয়ার কৌশলটি সফল হয়েছে। এখন থেকে যে সব ক্লাব ভোটাধিকার পায়নি তারাও ভোট দিতে পারবে। সব ক্লাবকেই কাউন্সিলরশীপ দেয়া হয়েছে।’
কাউন্সিলরশিপে পরিবর্তন আনার ব্যাপারটি কাউন্সিলররা স্বাগত জানিয়েছে উল্লেখ করে পাপন বলেন,‘এখন বাংলাদেশ ক্রিকেট এমন একটা জায়গায় এসেছে ক্লাবগুলোকে প্রত্যেককে একটি করে কাউন্সিলরশিপ দিলেও কারো ক্ষোভ থাকার কথা নয়। বরং সবার খুশি হওয়ার কথা। ওখানে যারা (উপস্থিত) ছিল তাদের প্রত্যেকেই এটাকে স্বাগত জানিয়েছে এবং খুশি হয়েছে।’