বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজস্ব ঘাটতি হতে পারে ৩০ হাজার কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগের অর্থবছরের তুলনায় কর সংগ্রহে দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করলেও বিদায়ী অর্থবছরে (২০২১-২২) রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার কোটি টাকা। গত বুধবার পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় তিন লাখ কোটি টাকার কর সংগ্রহ করেছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত ২০২১-২২ অর্থবছরে সরকার এনবিআরের জন্য ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গত বুধবার পর্যন্ত তিন লাখ কোটি টাকা রাজস্ব আয় হলেও চূড়ান্ত হিসেবে তা কিছুটা বাড়তে পারে বলে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন।

২০২১-২২ অর্থবছরে ভ্যাট শাখা ১ লাখ ২৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ করেছে ১ লাখ ৮ হাজার কোটি টাকা, আয়কর শাখা ১ লাখ ৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ ২ হাজার কোটি টাকা এবং শুল্ক বিভাগ ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৯ হাজার ৪২৪ কোটি টাকা।

রাজস্ব সংগ্রহে আয়কর শাখা সর্বোচ্চ ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২২ অর্থবছরের রাজস্ব সংগ্রহে কাস্টমস শাখা ১৫ দশমিক ৯১ শতাংশ এবং ভ্যাট শাখা ১১ দশমিক ৮৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কর কর্মকর্তারা জানিয়েছেন, শেষ পর্যন্ত কর আদায় বৃদ্ধির হার প্রায় ১৬ শতাংশে দাঁড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com