মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কুইজের মাধ্যমে জ্ঞান চর্চায় উৎসাহিত করাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধকে ঝামেলামুক্ত, সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘এডুকেশন ফি’ আইকন। বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে এই আইকনেই একই সাথে শিক্ষা সংক্রান্ত সকল ধরনের ফি পরিশোধের সেবা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ব্যবস্থাপনা পদ্ধতিকেও সহজ করেছে।
নতুন আঙ্গিকে সাজানো এই আইকনে এখন আরও সহজে শিক্ষাপ্রতিষ্ঠানকে খুঁজে নেয়া যাচ্ছে। ‘এডুকেশন ফি’ আইকনে ট্যাপ করার পর সার্চ অপশন থেকে অথবা প্রতিষ্ঠানের ধরন থেকে নিজের প্রতিষ্ঠান খুঁজে নেয়ার সুযোগ রয়েছে। এরপর কয়েকটি ধাপেই ফি পরিশোধ সম্পন্ন করতে পারছেন গ্রাহক।
ইংরেজি শেখা, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সহ বিভিন্ন ডিজিটাল বিষয়, ডায়েট ও নিউট্রিশন, ফ্যাশন, লাইফস্টাইলসহ নানান দক্ষতা উন্নয়ন ও জীবনমুখী কোর্স ‘ই-লার্নিং’ ট্যাব থেকেই খুঁজে নিতে পারছেন গ্রাহক। ঘুড়ি লার্নিং, মাইন্ড কারেন্ট, মেধা এবং তোতা এই চারটি প্রতিষ্ঠানের কোর্স তালিকা থেকে নিজের পছন্দমতো কোর্স বেছে নিয়ে বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করেই কোর্স শুরু করতে পারছেন গ্রাহক।
জ্ঞান চর্চাকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে এডুকেশন আইকনে ‘কুইজ’ যুক্ত করেছে বিকাশ। কুইজগিরি, তুখোড় কুইজ ও সেরা কুইজ প্ল্যাটফর্মে এখন আরও সহজে কুইজ চর্চার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের গ্রাহকেরা। কুইজ চর্চাকে উৎসাহিত করতে এই সব প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ও পুরস্কারের আয়োজন থাকছে নিয়মিত।