বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ডিজিটাল বাংলাদেশের কানেকটিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি স্বনামধন্য টেক রিটেইলার স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায়, জিপি স্টার গ্রাহকেরা ব্র্যান্ড ও সেলার অ্যাসুরেন্সসহ ডিসকাউন্টে ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইস কিনতে পারবেন।
এ চুক্তি অনুযায়ী, গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা (জিপি স্টার) স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে নির্দিষ্ট পণ্য ক্রয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন। পাশাপাশি, তারা যেকোনো পণ্য ক্রয়ে ৫ শতাংশ ছাড় (৫০০ টাকা পর্যন্ত) সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, এ চুক্তির আওতায় ল্যাপটপ ক্রয়ে গ্রাহকেরা আকর্ষণীয় ছাড় সুবিধা উপভোগ করবেন।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত স্টার টেকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ ও স্টার টেক এর ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রামীণফোনের হেড অব মার্কেটিং (প্রিমিয়াম সেগমেন্ট) সাব্বির আহমেদ বলেন, ‘সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে গ্রামীণফোন সব সময় বিভিন্ন সুবিধা নিয়ে আসে। স্টার টেকের সাথে এ পার্টনারশিপ আমাদের সম্মানিত গ্রাহকদের সেরা দামে পছন্দমতো ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইস কিনতে সহায়তা করবে; পাশাপাশি, ডিজিটাল কানেকটিভিটির এ যুগে তাদের বিকাশমান ডিজিটাল চাহিদা পূরণেও সহায়তা করবে। স্টার টেকের সুনাম এবং এ পার্টনারশিপ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসতে ভূমিকা রেখেছে।’