বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নাটোরের নলডাঙ্গায় হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান আলীকে (৫৪) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব- ৫।
শনিবার ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান আলী নলডাঙ্গা উপজেলার ২নং মাধনগর ইউনিয়ন পশ্চিম সোনাপাতিল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
নিহত শাহাদত আলী নলডাঙ্গা উপজেলার একই গ্রামের মৃত সমজান আলী ছেলে।
এ সময় সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, ১৯৯২ সালে আসামি শাহজাহান আলী পার্শ্ববর্তী এলাকার ফিরোজা নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়েকে কেন্দ্র করে শাহজাহান এবং একই এলাকার মাইক সার্ভিস ব্যবসায়ী শাহাদতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে একই বছরে ১৭ মে শাহজাহান তার হাতে থাকা ছুরি দিয়ে শাহাদতের বুকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
ওই দিনই তার ভাই মো. সেকেন্দার আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি শাহজাহানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৯৯৫ সালের ২৯ মে নাটোর জেলার জেলা সেশন আদালত অভিযুক্ত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০০০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
আসামি শাহাজাহান দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব কাটাবাড়ী এলাকায় নিজ পরিচয় গোপন করে সোহরাব হোসেন স্বপন নামে পরিচয় দিয়ে বাস করে আসছিলেন। পরে সেখান থেকে গত ১০ বছর ধরে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন।