বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশে মাছের উৎপাদন বেড়েছে ৬ গুণ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়  মৎস্য কর্মকর্তারাজান জানান, বাংলাদেশে মাছের উৎপাদন বড়েছে ৬ গুণ।  মৎস্য উৎপাদনে সয়ংসম্পুর্ণতা অর্জন বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় জেলার মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।
মৎস্য সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারনে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার টন বেশী।
বিগত এক দশকে মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরের অবস্থান ধরে রেখেছে  বাংলাদেশ। বিগত ৭ বছরে মৎস্য খাতে গড়ে ৬ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং উপার্জন বেড়েছে ৩০ শতাংশ। ৬০ ভাগ প্রাণিজ আমিষের চাহিদা পূরনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে এদেশের মৎস্য খাত বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপক কুমার হালদারসহ জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য বিভাগ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com