রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ইতিবাচক ও সাহসী সিদ্ধান্ত

এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত অবশ্যই এবং সাহসী সিদ্ধান্তও। কারণ জিম্বাবুয়ে সিরিজ তুলনামূলক একটু সহজ, আর ওরা আগের মতো ততটা শক্তিশালী না। এই দলের বিপক্ষে আমরা যদি অভিজ্ঞদের বাদ দিয়ে একটা দল পাঠাই তাহলে তুলনামূলক যারা অনভিজ্ঞ তাদের মানটা কী তা আমরা বুঝতে পারব। পাশাপাশি যারা একটু অভিজ্ঞ ক্রিকেটার আছে ওরা নতুন দায়িত্ব পাচ্ছে। এই সুযোগে ওরা আরও দায়িত্ব নিয়ে খেলবে। তো সেইসব ক্ষেত্রে ওদের পারফরম্যান্স কেমন হয়, ওরা কতটা দায়িত্ব নিতে পারে বা অভিজ্ঞদের অনুপস্থিতিতে ওদের খেলার অ্যাপ্রোচ কেমন হয় সেটা দেখা হবে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার কারা এটা আমরা বুঝতে পারব। তো অবশ্যই অভিজ্ঞদের বিশ্রাম দেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে।

যাদের ব্যাপারে আমরা নিশ্চিত যে মোটামুটি ওদের প্রতিভা আছে, তাদের অবশ্যই সমর্থন করা উচিত। বিশ্বকাপ থাকলেও এই চিন্তাটা রাখা উচিত কারণ এরপরেও তো আমাদের দল রাখতে হবে। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটটা এমন যে এখানে সাহসী খেলা খেলতে হয়। তখন ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবেই ক্রিকেটারদের মানসিকতা তৈরি করতে হবে। আমরা যদি আশা করি প্রত্যেক ম্যাচেই একটা ক্রিকেটার ভালো করবে তাতো হবে নাৃআমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। শুধু প্রতিভা থাকলেই তো হবে না। এই মানের ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। অনেকেই হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে গেলে ভালো করতে পারে না। তো এগুলো দেখার সুযোগ হবে এই সিরিজে। জিম্বাবুয়ে সিরিজে এই ক্রিকেটারদেরও চ্যালেঞ্জ যে নিজেকে ধরে রাখতে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এভাবে আমাদের দেখার সুযোগ হবে যে কার মধ্যে ভবিষ্যতে ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা কতটুকু আছে।

বড় টুর্নামেন্ট যেমন এশিয়া-বিশ্বকাপে সেরা দলটাই খেলানো উচিত। এখানে অভিজ্ঞ-অনভিজ্ঞতার ব্যাপার না। কারণ এরকম টুর্নামেন্টে ভালো করতে হলে পুরো দলকেই এক হয়ে ভালো করতে হয়। সেখানে অভিজ্ঞতারও দরকার আছে। কারণ টুর্নামেন্টে কিছু ম্যাচে এমন পরিস্থিতি চলে আসবে যেখানে সিদ্ধান্ত নেওয়া, ওই পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনার জন্য অভিজ্ঞতার দরকার আছে। জিম্বাবুয়ে সিরিজে তরুণ কেউ ভালো করলে তাকেই যে বিশ্বকাপ দলে রেখে দেওয়া হবে এমন না, আবার সে থাকতেও পারে। মানে সেরা দল গড়ার জন্য যে দিকগুলোতে নজর দেওয়া দরকার নির্বাচকরা আশা করি তা করবেন।

পারভেজ হোসেন ইমন ঘরোয়া ক্রিকেটে দেখেছি ভালো স্ট্রোক করতে পারে, বড় শট খেলতে পারে। কিন্তু আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের তো একটা পার্থক্য আছে। তো এই সিরিজটাতে সেটাই দেখা যাবে যে ইমনদের মতো ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারে, কতটুকু সফল হতে পারে। জিম্বাবুয়ে অত শক্তিশালী না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু অবশ্যই চাপ ও চ্যালেঞ্জ থাকবে। আমরা আশা করব যে ইমন যেহেতু ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে তো এই পর্যায়ের ধারাটা যদি ধরতে পারে যে এখানে কীভাবে খেলতে হয় এরকম জিনিসগুলো তাহলে সে ভবিষ্যতের জন্য একজন ভালো ওপেনার হিসেবে দাঁড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com