বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ডাকাতি ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ জুলাই) ভাষাসৈনিক মরহুম এম শামসুল হক চত্বরে সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন ফুলপুর শাখার সভাপতি আশা জুয়েলার্সের প্রপ্রাইটর শ্যামল বণিক, সাধারণ সম্পাদক শ্যামা জুয়েলার্সের প্রপ্রাইটর গোপাল দাস, গোবিন্দ জুয়েলার্সের মালিক অখিল দাস, হেনা জুয়েলার্সের মালিক ফুল মিয়া, অলংকার জুয়েলার্সের মালিক সুমন সূত্রধর, মিনা জুয়েলার্সের মালিক বিকাশ বণিক, জয়ন্তী জুয়েলার্সের মালিক শঙ্কর সরকার প্রমুখ।
মানববন্ধনে ফুলপুর উপজেলার বাজুসের সভাপতি শ্যামল বণিক বলেন, ‘ভালুকায় জুয়েলারি দোকানে এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাধারণ সম্পাদক গোপাল দাস বলেন, ফুলপুরে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তার লক্ষ্যে টহল পুলিশের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ ঘটনা বাজুসের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।
মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।