বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গোপালগ‌ঞ্জে যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

গোপালগ‌ঞ্জে রানা মোল্লা (৩৫) না‌মে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন।

রবিবার রাত পৌ‌নে ৮টার দি‌কে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে।  রানা মোল্লা একই উপ‌জেলার কা‌ঠি ইউনিয়নের মা‌লিবা‌ড়ি গ্রামের বাদল মোল্লার ছে‌লে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, রানা মোল্লা‌কে একই এলাকার বদু সরদার ও তার সহযোগী ১৫/১৬ জন মিলে ‌দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

পরবর্তীতে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

রবিবার বিকেলে রানা মোল্লা ও তার তিন বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়।

খবর পেয়ে বদু সরদার ও তার ১৫/১৬ জন সহযোগী মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com