বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (২৫ জুলাই) থেকে। আজ পরীক্ষা হবে সি ইউনিটের। আগামীকাল মঙ্গলবার (২৬ জুলাই) ও বুধবার (২৭ জুলাই) যথাক্রমে এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

এক ঘণ্টার এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। পরীক্ষার হলে মোবাইলফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।

চলতি বছর বিশেষ কোটাসহ মোট আসন ৪ হাজার ৬৪১। এর বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন পরীক্ষা দেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com