বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মেলায় ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন যারা নেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
সোমবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। সাত দিনব্যাপী এ মেলা চলবে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত।
মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশীদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, কন্ট্রোলার অব এক্সামিনেশন এ. এইচ. এম. আবু সায়ীদ, ইংরেজি বিভাগের প্রধান আহমাদ মাহবুব-উল-আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগীস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আকতারুজ্জামান, সেন্টার অব জেনারেল এডুকেশনের কো–অর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টেস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরিব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
ভর্তি–ইচ্ছুক ছাত্র-ছাত্রী ০১৭০৯১২৬৩৯১/৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ অথবা ০১৭৮০৩৬৪৪১৪-৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।