বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বরিশালে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

জেলায় শীতের আগাম সবজি চাষে বীজতলায় ব্যস্ত সময় পার করছেন জেলার প্রান্তিক কৃষকরা।
জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে সরোজমিনে দেখাগেছে, শীতের আগাম সবজি চাষে বীজতলায় পরিচর্যা ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষকরা। চলতি বছর আনুপাতিক হারে বৃষ্টি কম হওয়ায় চাষিরা সময়মতো আগাম সবজি চাষ শুরু করতে পেড়েছে। আবহাওয়া অনুকূলে ও তেমন রোগ বালাই না থাকায় শীত মৌসুমে সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
এবিষয়ে এতাধিক কৃষক জানান, মাত্র কিছুদিন পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আমাদের বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করায় চলতি বছর শীতকালীন সবজি ব্যবসায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। কারণ জেলার উৎপাদিত আগাম সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় রাজধানী ঢাকার বাজারে পৌঁছাতে পারবো।
এব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর ব্যাপক লাউ, বরবটি, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পালং শাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা। বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজির বিক্রিও বেশ ভালো। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার এ কৃষকরা।
এ বিষয়ে জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চাষি মোস্তফা, সরিফুল ও সবুজ মিয়া জানান, শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্তমানে তারা লাউ, বেগুন, শিম ও টমেটো চাষ করছেন। সকাল বিকেল এসব গাছের পরিচর্যা করছেন তারা।
এসব চাষিরা আরো বলেন, শীতের আগেই জমিতে বরবটি ও করলা লাগিয়েছি। সেগুলো এখন বাজারে বিক্রি করছি। শীত পড়ার আগেই এসব সবজির বাজারে ভালো দাম পাচ্ছি।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, বরিশাল অঞ্চলটি নিচু অঞ্চল তবুও এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, করলা, পালংশাক চাষ করে লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার শুরু থেকেই সবজির আবাদ হচ্ছে আশানুরূপ।
শীতকালীন আগাম জাতের এসব সবজি চাষ লাভজনক করে তুলতে আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com