বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগের হাটের মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, তার ভাই নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী।

তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে টিনশেড একটি কক্ষে থাকতেন ওই শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয় এবং ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অন্য একজন মারা যান। সেপটিক ট্যাংকের যে পাইপ ছিল সেটি ভরাট হয়ে গিয়েছিল। তাই গ্যাস জমে সেটি বিস্ফোরিত হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে আরও কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না বলা যাচ্ছে না। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসিফ ইকবাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com