বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২২৪ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ১৯৮ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ২২৪ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কিনবে সরকার। এগুলোসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।

এতে মোট ব্যয় হবে দুই হাজার ৩০৮ কোটি ৫২ লাখ টাকা।

গতকাল বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক সিঙ্গাপুরের ‘মেসার্স ইন্ট্রা বিজনেস পিটিই লিমিটেড’ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৩ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে সরাসরি ক্রয়চুক্তির আওতায় বেলগ্রেডের ‘লিভিং স্টোন রিসোর্স’-এর কাছ থেকে এক লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বেলগ্রেডের ওই প্রতিষ্ঠানের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় এই সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকা। তিনি জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি বাংলাদেশের কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com