বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। শুক্রবার দুপুর দেড়টায় মিরসরাই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি ক্রসিংয়ে দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। আহত কয়েকজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। আহত কয়েকজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। প্রাথমিক তথ্য বলছে, হতাহতের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার কারণ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।