শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর জিম্বাবুয়ের

শুরুটা হয়েছিল টসে হার দিয়ে। ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তাসকিনের ডেলিভারিতে ইনিংসের শুরুটাই হয় ওয়াইড দিয়ে। তারপর জিম্বাবুয়ে স্কোরবোর্ডে রান যোগ করেছে বলের সঙ্গে পাল্লা দিয়েই। টাইগার বোলারদের ওপর ব্যাটিং তান্ডব চালিয়েছেন মেধেভেরে ও রাজা। দুজনে ২০৬ রানের লক্ষ্য দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ স্কোর তাদের, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

লেগ সাইড ঘেঁষা লাইনেই বল করে গেছেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম চারটি ডেলিভারির তিনটিই হয়েছে ওয়াইড। চতুর্থ বৈধ ডেলিভারিতে কাউ কর্নার দিয়ে তুলে চার মেরেছেন রেজিস চাকাভা। তাসকিনের করা প্রথম ওভারে উঠেছে ৮ রান। দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদকে আনেন নুরুল। এ বাঁহাতি স্পিনার করেছেন আঁটসাঁট বোলিং-ই। কোনো বাউন্ডারি দেননি, তাঁর ওভারে এসেছে ৪ রান।

তবে টাইগার সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ওভারেই ব্রেক থ্রো এনে দেন মোস্তাফিজুর রহমান। রেজিস চাকাভাকে ফিরিয়ে ভাঙেন জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। বাঁহাতি পেসারের স্টাম্পে থাকা ফুললেংথ ডেলিভারি ছক্কায় ওড়ানোর চেষ্টায় সফল হননি চাকাভা। মিডউইকেটে বেশ উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ১৫ রানের জুটি। এক চারে ১১ বলে ৮ রান করেন চাকাভা।

পাওার প্লেতে আর কোনো উইকেট পড়েনি। ৬ ওভার শেষে ৪৩ রান যোগ করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে পাঁচজন বোলার ব্যবহার করেন অধিনায়ক সোহান। তাসকিন আহমেদ দিয়ে শুরু। এরপর নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেনের পর পঞ্চম ওভারে পঞ্চম বোলার হিসেবে শরীফুল ইসলামকে দিয়ে বোলিং করানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com