বুধবার, ০১ Jul ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

ঢাকা মহানগরীসহ সারা দেশে আজ আবার শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ১ আগস্ট সরকারি সংস্থাটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সুলভমূল্যে পণ্য সরবরাহ শুরু করবে। এ কার্যক্রম চলবে আগস্ট মাসজুড়ে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে টিসিবির পণ্য কিনতে হবে। এ দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০, প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫ ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে।

গতকাল রবিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকাবহ আগস্টে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে।

এ বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আগস্ট মাসজুড়ে সারা দেশে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com