মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফাইভ-জি স্থগিত, টেলিটককে ফোর-জি সেবা নিরবচ্ছিন্ন করার নির্দেশ

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফাইভ-জি প্রকল্প একনেকে বাতিল হয়েছে। ফাইভ-জি’র আগে ফোর-জি সেবা নিরবচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখনই দরকার নেই, আগে দেশের সব জায়গায় মোবাইল ফোনের ফোর-জি সেবা নিশ্চিত করা প্রয়োজন।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। এই কার্যক্রম শক্তিশালী করতে ১৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার ‘গুরুত্বপূর্ণ’ আবাসিক এলাকা ও সরকারি অফিসের জন্য ২০২৪ সাল থেকে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা ফাইভ জি সেবা চালু করতে চেয়েছিল রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

সেজন্য ২৩৬ কোটি ৫৪ লাখ টাকায় ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ’ শীর্ষক একটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com