শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সোহানের ইনজুরি বদলে দিয়েছে হিসাব-নিকাশ। শুধু অধিনায়কত্ব নয়, একজন ব্যাটার যে বড্ড দরকার ছিলো। যে দিন বদলের প্রক্রিয়ায় বাদ পড়েছিলেন, সেই মাহমুদউল্লাহকেই দলে নিতে হলো বাধ্য হয়ে। সোহানের হার্ডহিটিং ব্যাটিং মিস করবে বলেই, পরীক্ষীত ফিনিশারকে ফেরানো হয়েছে।
একাদশে আসতে পারে আরও একটা পরিবর্তন, মুনিমকে বসিয়ে অভিষেক হতে পারে পারভেজ ইমনের। তবে সাইড-লাইনে ব্যাটার না থাকায়, বিজয় পাবেন আরো একটা সুযোগ।
সিরিজ নির্ধারণী ম্যাচের কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে এক ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়া সৈকতকে। তবে সাহস দিচ্ছে লিটনের ধারাবাহিকতা, আফিফ-শান্তর ওপর নির্ভরতা বেশি। কন্ডিশন বুঝে বোলিংয়ের চ্যালেঞ্জ থাকছে মুস্তাফিজ-শরিফুলের।
বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলছিলেন, প্রথম ম্যাচে জিম্বাবুয়ে খুব ভাল করেছে। সব বিভাগেই এগিয়ে ছিল। আমরা ঘুড়ে দাঁড়িয়ে দেখিয়েছি, যা আমাদের সাহস দিবে।সোহানকে মিস করবো, তবে কেউ না কেউ দায়িত্ব নিবে।
বাংলাদেশের বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতেনি জিম্বাবুয়ে। সেই আক্ষেপ রাজা-মাধভিরেদের তাতিয়ে দিচ্ছে। বাংলাদেশও জানে, ওদের থামাতে না পারলে, বিপদ হতে পারে।
অ্যালান ডোনাল্ড জানান, আমরা ভাল আবস্থায় আছি। আত্মবিশ্বাস আছে। প্রথম ম্যাচের উইকেটে খেলা হবে। বোলাররা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত করেছে। সে ধারাবাহিকতা থাকবে আশা করি।কন্ডিশনে খুব একটা পরিবর্তন আসেনি। হারারের ২২ গজ ব্যাটারদেরই পক্ষে থাকবে। তবে স্পিনাররা পেতে পারে কিছুটা সহায়তা। দুই দলের সবশেষ চার দেখাতে জয়-পরাজয়ের হিসাব সমান।