বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
পবিত্র হজ পালন শেষ করে মঙ্গলবার (২ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি।
আজ বুধবার (৩ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৩৩টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৭টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে আগামীকাল ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।