বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেনীতে ১৫৭ বন্যপাখি উদ্ধারের পর অবমুক্ত

বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির জন্য আটকে রাখা ১৫৭টি বন্যপাখি ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুর এলাকার দুলাল মিয়ার কলোনির একটি ঘর থেকে এসব পাখি উদ্ধার করা হয়।

এ ঘটনায় করা মামলায় আতাহার আলী সিকদার (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পাখিগুলো স্থানীয় কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়।

গ্রেপ্তার আতাহার আলী সিকদার খুলনার সোনাকান্দা থানার হাফিজ নগরের বাসিন্দা। তিনি ওই কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার কলোনির একটি ঘরে বিভিন্ন ধরনের বেশ কিছু পাখি অবৈধভাবে কয়েকটি খাঁচায় আটক রাখা হয়েছে, এমন খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে বিভিন্ন প্রজাতির ১৫৭টি পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ৪০টি চন্দন টিয়া, ৫টি হিরামন, ১০৫টি মুনিয়া, ১টি শালিক ও ৭টি দেশি টিয়া পাখি। পরে পাখিগুলো স্থানীয় কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ও বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ।

ওসি নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আতাহার আলী সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com