বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ থেকে স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১০৫০ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো দেশে। সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এ মানের সোনার ভরি বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকায়। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে ২৯ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা।

গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। নতুন করে দাম বাড়ানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৮ টাকায়। গতকাল পর্যন্ত দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com