শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিগ ব্যাশ লিগের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন দ্বাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের তিন পেসার। তারা হলেন- শফিউল ইসলাম, আল আমিন হোসেন এবং রিপন মণ্ডল। উল্লেখ্য, তারা কেউই এই মুহূর্তে জাতীয় দলে নেই। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রিপন মণ্ডলের এখনো তো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

এই তিন ক্রিকেটারের কেউ বিগ ব্যাশে দল পেলে বিসিবি থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাবেন কি না তা নিয়ে কিছুটা সংশয় আছে। কারণ বিগ ব্যাশের পরবর্তী আসর শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। আর আগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com