বুধবার, ০১ Jul ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় ইসরায়েলি বিমান হামলা, ইসলামিক জিহাদের কমান্ডারসহ নিহত ১০

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডারসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, নিহতদের মধ্যে এক মেয়ে রয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, এই সপ্তাহের শুরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) একজন সদস্য গ্রেপ্তার হলে তাৎক্ষণিক হুমকির প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়।

এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে  ইসলামিক জিহাদ। অধিকাংশ রকেটই ইসরায়েলি আয়রন ডোম দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। এ সময় ইসরায়েলের অনেক শহরে সাইরেন শোনা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেট হামলার প্রতিবাদে শুক্রবার গভীররাতে ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠীটির আস্তানায় পুনরায় হামলা চালানো হয়েছে।

আগের দিন টেলিভিশন ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল একটি তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com