বুধবার, ০১ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চার তলার ছাদ থেকে পড়ে ঢামেকের স্টাফ নার্সের মৃত্যু

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আতাউল করিম অপু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহত অপুর বড় ভাই রেজাউল করিম বলেন, সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ২৯৬নং বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন অপু। ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com