বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

চার‌ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

শ‌নিবার সন্ধ‌্যা ৬টার দিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিসনের ঢাকায় পৌঁছানোর তথ্য নি‌শ্চিত করেছেন।

প্রসঙ্গত, একই দিনে ঢাকায় পৌঁছেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং‌য়ের ঘণ্টাখা‌নেক পরই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনও ঢাকায় অবতরণ করলেন।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্র জানায়, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

জানা যায়, বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে সিসনের।

মূলত, ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে ঢাকায় এসেছেন সিসন। আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com