বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়তে পারে ট্রেনের ভাড়া: রেলমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েছে বাসের ভাড়া। এ পরিস্থিতিতে ট্রেনের ভাড়াও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী  নূরুল ইসলাম সুজন।

রোববার রেলমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রেলমন্ত্রী একটি দৈনিকের অনলাইনকে বলেন, ‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে’।

তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com