মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মঙ্গলের চাঁদের ঝকঝকে ছবি তুললো চীনা মহাকাশযান

মঙ্গলগ্রহের চাঁদ ফোবোসের হাই-রেজ্যুলেশনে ঝকঝকে ছবি তুলেছে চীনা মহাকাশযান তিয়ানওয়েন-ওয়ান। কঠোর পরিশ্রম ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারেই এসেছে এই সাফল্য। এখন উপগ্রহটির গঠন ও লালগ্রহেই সেটি ভেঙে পড়বে কি-না তা জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

মঙ্গলগ্রহের সবচেয়ে বড় ও কাছের উপগ্রহ ফোবোস। এর হাই রেজ্যুলেশন ছবি পাঠিয়েছে চীনের মহাকাশযান তিয়ানওয়েন-ওয়ান। বিজ্ঞানীদের কঠোর চেষ্টা ও অত্যাধুনিক প্রযুক্তির কারণেই এসেছে এই সাফল্য।

লালগ্রহের চাঁদ ফোবোসের প্রায় ৫ হাজার কিলোমিটার দূর থেকে উচ্চ-প্রযুক্তির ক্যামেরায় তোলা হয় ছবিটি। ফোবোস ও তিয়ানওয়েন-ওয়ান নানা উচ্চতায় প্রদক্ষিণ করছিল বলে সঠিক মুহূর্তে ছবি তোলা ছিল দুঃসাধ্য।

তিয়ানওয়েন-ওয়ানের ডিজাইনার ঝু কিংহুয়া জানান, নির্ভুলভাবে ছবিটি তুলতে বিজ্ঞানীদের বেশ হিসাব-নিকাশ করতে হয়েছিল। সেকেন্ডের ব্যবধানে ছবিটি তুলতে সঠিক গণনা, স্থির অবস্থান ও সময়মতো নিয়ন্ত্রণ প্রয়োজন।

এই সাফল্যে ভবিষ্যত মিশনের জন্য প্রযুক্তিগত অভিজ্ঞতাও লাভ করেছে চীনা মহাকাশযানটি।

ঝু কিংহুয়া আরো জানান, মঙ্গলের চাঁদ ফোবোস কীভাবে গঠিত? এটি কি শেষ পর্যন্ত মঙ্গলেই বিধ্বস্ত হবে? এমন সব প্রশ্নের উত্তর দিতে, আমাদের বৈজ্ঞানিক তথ্যের প্রয়োজন যা বিজ্ঞানীরা বিশ্লেষণ করবেন।

মঙ্গলের চাঁদ ফোবোস দীর্ঘকাল ধরে বিজ্ঞানীদের আগ্রহ জাগিয়েছে, কারণ এটি সৌরজগতের প্রাথমিক ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য দিতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com