শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
মালদ্বীপকে ৩-১ সেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার তুরস্কের কোনিয়াতে চলমান ইসলামী সলিডারিটি গেমসের টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বাংলাদেশ দলের মোহতাসিন আহমেদ হৃদয় প্রথম ম্যাচে ৩-০ গেমে মালদ্বীপের খেলোয়াড়কে পরাজিত করেন। দ্বিতীয় সেটে রামহিম বম মালদ্বীপের খেলোয়াড়কে ৩-০ গেমে হারিয়েছেন।
ডাবলসে মালদ্বীপ ৩-১ সেটে বাংলাদেশকে পরাজিত করেছে। পরবর্তী ম্যাচে মোহতাসিন আহমেদ হৃদয় ০-৩ গেমে হেরে যান। তখন সেট স্কোর হয় ২-২। শেষ ম্যাচে সাব্বির ৩-০ গেমে মালদ্বীপের খেলোয়াড়কে হারিয়ে বাংলাদেশকে ৩-২ সেটের জয় এনে দেন।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ খেলবে। তবে এখনো প্রতিপক্ষ নির্ধারণ হয়নি।