বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪০ দিনেই ৪০ কোটি টাকার বেশি খাজনা আদায়

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৪০ দিনেই অনলাইন ব্যবস্থায় সারা দেশে প্রায় ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ভূমি অফিসগুলোকে ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। এসব অফিসে সব ধরনের ফি ইলেকট্রনিক মাধ্যমে নেওয়া হয়। দেশের অন্যান্য জেলার চেয়ে ঢাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার হার সবচেয়ে বেশি।

এতে বলা হয়, এরই মধ্যে প্রায় ৯৯ শতাংশ হোল্ডিং এন্ট্রি সম্পন্ন হয়েছে। ডিজিটাল ভূমি কর ব্যবস্থায় এখন পর্যন্ত চার কোটির বেশি সুবিধাভোগী অতিরিক্ত খরচ ছাড়াই ভূমি উন্নয়ন কর দিতে নিবন্ধন করেছেন। সাড়ে তিন কোটি জমির তথ্য ডিজিটালে রূপান্তর করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ১০ হাজারের বেশি গণকর্মচারীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমি উন্নয়ন কর দেওয়ার পর তাৎক্ষণিক দাখিলা পাওয়া যাচ্ছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ও সংস্থা পর্যায় মিলিয়ে প্রতি অর্থবছরে সাধারণত ৮০০ কোটি টাকারও বেশি ভূমি উন্নয়ন কর রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। এসব অর্থ শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে আদায় করতে পারলে কর আদায় অধিকতর দক্ষ হবে এবং কর আদায়ের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com