মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশ পরিকল্পিত পথেই এগোচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নানান সমস্যার মধ্যেও দেশ পরিকল্পিত পথেই চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেছেন, সামাজিক প্রতিষ্ঠান ও পুঁজি হিসেবে সাংবাদিক পেশাদারিত্বের প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ডিআরইউ’র এই আয়োজনে সহযোগিতা করেছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কেবল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলেই হবে না। একটা দেশের সামাজিক পুঁজি ও প্রতিষ্ঠান যত শক্তিশালী হয়, সে দেশের সামাজিক পরিবর্তন তত দ্রুত হয়। সামাজিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় বহু দেশেই জনপ্রিয় অনেক সরকারকে ফেলে দেওয়া হয়েছে। এ জন্য মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আধুনিক চিন্তা চেতনায় জনগণকে উদ্ধুদ্ধ করার জন্য সামাজিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজসহ ডিআরইউর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com