বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাখির ধাক্কায় বিমান ক্ষতিগ্রস্ত, যুক্তরাজ্যগামী ফ্লাইটে ৫ ঘণ্টা বিলম্ব

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাখির ধাক্কায় (বার্ড হিটে) উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই উড়োজাহাজ সিলেট থেকে সকাল ৯টা ৪০ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও পরে ত্রুটি সারিয়ে বিকাল ৩টায় ফ্লাইটটি যাত্রা করে।

এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, বিমানের ওই ফ্লাইটটি সিলেটে অবতরণের সময় বার্ড হিটে ক্ষতিগ্রস্ত হয়। তবে তা নিরাপদে অবতরণ করে। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে তা মেরামত করেন।

তিনি জানান, বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরও ২১২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ছেড়ে যায়। এই সময় যাত্রীদের বিমানবন্দরের লবিতে রেখে প্রয়োজনীয় যাত্রীসেবা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com