শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
এসএ গেমসের স্বর্ণজয়ী ফাতেমা মুজিবকে নিয়ে প্রত্যাশা ছিল বেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। ইসলামিক সলিডারিটি গেমসের ফেন্সিংয়ের প্রাথমিক পর্বে থেকেই বিদায় নিয়েছেন তিনি।
তুরস্কের কোনিয়া শহরে রোববার সেইবার ইভেন্টের প্রথম পর্বে হেরেছেন ফাতেমা।
ফেন্সিংয়ে বাংলাদেশের আরেক প্রতিযোগী কামরুল খানিকটা উজ্জ্বল পারফরম্যান্স করেছেন। যদিও পুরুষ ফয়েল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে উজবেকিস্তানের আসারনোভ ইউসুফের কাছে ১৫-০১ পয়েন্ট হেরে যান কামরুল। শেষ ৩২-এর লড়াইয়ে ইরানের হোসেন জাফরির বিপক্ষে ১৫-১০ পয়েন্টে হার মানেন রুবেল মিয়া। দেশের আরেক ফেন্সার মনির হোসেন থেমেছেন প্রথম পর্বেই ৫-১ পয়েন্টে হেরে।
শুটিংয়ের স্কিট ইভেন্টে অবশ্য টিকে আছে বাংলাদেশ। নূরউদ্দিন সেলিম ও সাব্বির হোসেন ৭৫ শটে ৬৪ করে পয়েন্ট পেয়েছেন। সোমবার আরও ৫০ শট নেওয়ার পর তাদের পজিশন নির্ধারিত হবে।