বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম বলেন, রোববার (১৪ আগস্ট) রাতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে রাত ১২টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিগুলো রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে রেলসড়কের মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ব্রডগেজ লাইন চালু হতে আরও সময় লাগবে।

এদিকে এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল কুদরত-ই খুদা বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি বগি উল্টে যায়। এতে আহত হন ৭ যাত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com