বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী এক শোক বার্তায় সোমবারের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের ‘বরিশাল হোটেলের’ ৬ মৃত শ্রমিকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।
গতকাল চকবাজারের চারতলা ভবনে আগুন লাগে, পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে ছিলো পলিথিন ও প্লাস্টিক কারখানা, নিচতলায় ‘বরিশাল হোটেল’ খাবার হোটেল। অগ্নিকান্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ৬ জনই বরিশাল হোটেলের কর্মচারী।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com