বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নৌযানের যাত্রীভাড়া ৩০ ভাগ সমন্বয় করে পুনঃনির্ধারণ

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।
শতকরা ৩০ ভাগ ভাড়া বৃদ্ধির ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে হবে ৩ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া হবে ২ দশমিক ৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩  টাকা পুনঃর্নির্ধারণ করা হয়েছে।
২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনঃনির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ দশমিক ৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ টাকা। সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা।
এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com